
#ইসলামপুর: ১০ দফা দাবিতে এবারে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর দক্ষিণ চক্র কমিটি। বুধবার দুপুরে এই সংগঠনের পক্ষ থেকে ইসলামপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শকের হাতে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের ইসলামপুর দক্ষিণ চক্র কমিটির সভাপতি মহম্মদ জলিল হাসান।

তিনি জানিয়েছেন, অবিলম্বে প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ করা, ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে ১ঃ৩ অনুপাতে প্রধান শিক্ষকের প্যানেল করা, চক্রের প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জন্য হেলথ স্কিম চালু করা, অবিলম্বে অনলাইন জিপিএফ ও ই-সার্ভিস বুক চালু করা, প্রতিটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী চালু করা সহ দশ দফা দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।








