Explore

Search

July 12, 2026 4:04 am

IAS Coaching

পড়ুয়াদের আশার আলো: সুযোগ মিলবে স্বনির্ভরতার লক্ষে ভূমি সহায়ক আমিন কোর্সে

#ইসলামপুর: রাজ্য সরকারের উদ্যোগে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে আজ  ভূমি সহায়ক আমিনকোর্সের শুভ উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মহকুমা শাসক আব্দুল সাঈদ, ইসলামপুর পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গৈতম নন্দী, ইসলামপুর বিডিও দীপান্বিতা বর্মন সহ ইসলামপুর গভমেন্ট পলিটেকনিক কলেজের শিক্ষক ও শিক্ষা কর্মীরা।
গভমেন্ট পলিটেকনিক কলেজে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গৌতম নন্দী বলেন, জেলার ছাত্রছাত্রীরা যাতে আরো বেশি স্কিল ট্রেনিং পায় ও স্বনির্ভর হয় তার জন্য এই উদ্যোগ। মূলত যারা পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেনি তাদেরকে স্কিল ট্রেনিং করে তারা যাতে স্বনির্ভর হতে পারেন তারই উদ্যোগ।
এই কোর্সের শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হবে‌‌। ইসলামপুরের মহকুমার মহকুমা শাসক আব্দুল সাঈদ বলেন প্রায় ৪০ জন ছাত্র-ছাত্রী এই কোর্সে ভর্তি হয়েছেন। এই কোর্স সম্পন্ন করলে প্রশিক্ষিতরা স্বনির্ভর হয়ে উঠবেন।
Advertisement
Live Cricket Score
upskillninja