
#মালবাজার: পূর্ব সূচনা না থাকায় রাস্তার দাবী নিয়ে স্মারক লিপি দিতে খানিকটা বিফল হলেন ডুয়ার্সের গুরজংঝোড়া চা বাগানের শ্রমিকরা।
জানাগেছে, গুরজংঝোড়া চাবাগানের বালি লাইন শ্রমিক মহল্লার রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে রয়েছে। এনিয়েপশ্চিমবঙ্গ চা মজুর সমিতি নামের একটি সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার দুফুর ১২ টা নাগাদ গুরজংঝোড়া চাবাগানের শ্রমিকরা মাল বিডিও অফিসে স্মারক লিপি দিতে আসে।

স্মারক লিপি প্রদানের পুর্বে সংশ্লিষ্ট দপ্তর থেকে পুর্ব থেকে সুচনা দিয়ে অনুমতি নিতে হয়। এই নিয়ম সর্বত্র বলবৎ রয়েছে। কিন্তু, ওই সংগঠনের পক্ষ থেকে পূর্ব সূচনা না থাকায় তাদের মিছিল আটকে দেওয়া হয়। বিডিও বা অন্য কোন আধিকারিকের সঙ্গে তারা দেখা করে স্মারক লিপি দিতে পারেনি। পরে তাদের স্মারক লিপি চিঠি হিসাবে গ্রহণ করা হয়। এদিন এই মিছিলের নেতৃত্ব দেন কৃশন খাড়িয়া সহ অন্যান্যরা।








