Explore

Search

July 12, 2026 4:51 am

IAS Coaching

মালে লক্ষীনারায়ণ মন্দিরে তিনদিন ধরে  মহাসমারোহে গনেশ পূজা অনুষ্ঠিত

#মালবাজার: চলতি বছরের গনেশ চতুর্থীর ছিল শনিবার। সারা দেশের সাথে মালবাজার শহর ও আসেপাশের এলাকায় ধর্মীয় রীতি মেনে গনেশ পুজা অনুষ্ঠিত হয়েছে। কোথাও তিনদিন আবার কোথাও দশ দিন ধরে চলবে গণেশ পুজাকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান। মালবাজার শহরে বাজার রোডে লক্ষী নারায়ণ মন্দিরে  তিন ব্যাপী গনেশ পুজা ও হোম যঞ্জের মাধ্যমে সোমবার শেষ হয়।
বাজার রোডের এই লক্ষীনারায়ন মন্দির শহরের একটি পুরানো মন্দির। শহরের পুরোহিত সমাজের মানুষজন এই মন্দিরে বসে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।  এখানে রয়েছে লক্ষী নারায়ণ সহ অন্যান্য দেবদেবীর কারুকার্য মন্ডিত বিগ্রহ। নিয়মিত পুজা আরতি চলে। শনিবার সিদ্ধিদাতা গনেশে সুদৃশ্য মুর্তি এনে অভিষেক করে পুজা শুরু হয়।
সোমবার হোম যঞ্জ ও স্ত্রোত্র পাঠের মাধ্যমে পুজা শেষ হয়। মন্দিরের সেবাইত সাকেত মিশ্র জানান, প্রতিদিন নিয়ম মেনে পুজা, অর্চনা ও প্রসাদ বিতরণ হয়েছে। সোমবার যঞ্জ দক্ষিনার মাধ্যমে পুজা শেষ হয়। সবার মঙ্গল কামনায় আহুতি দেওয়া হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja