
#মালবাজার: বনদপ্তরের পাতা খাঁচা ভেঙে চৌকিদারকে জখম পালালো চিতাবাঘ।ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের আমবাড়ি চাবাগানে। জানাগেছে, কিছুদিন ধরে ডুয়ার্সের আমবাড়ি চা বাগানে চিতাবাঘের উপদ্রব চলছিল। পরিস্থিতি বুঝে বনদপ্তর থেকে খাঁচা পাতা হয়েছিল চা বাগানের ১৬- ১৭ নম্বর সেকসনে।সোমবার সকালে শ্রমিকরা দেখতে পায় খাঁচায় ধরা পড়েছে একটি চিতাবাঘ।

চিতাবাঘ দেখতে প্রচুর উৎসাহী মানুষ খাঁচার সামনে জড়ো হন। চিতাবাঘও খাঁচার ভিতর দাপাদাপি শুরু। হঠাৎ কমজোরি খাঁচার দরজা ভেঙে চিতাবাঘটি বাইরে বেড়িয়ে আসে। বেরিয়ে এসে প্রচন্ড গর্জন করে ঝাপিয়ে পড়ে দাঁড়িয়ে থাকা বাগানের চৌকিদার চঞ্চল দাসকে (৩৮) জখম করে মূহুর্তের মধ্যে চাবাগানের ঝোপের মধ্যে আত্মগোপন করে।

ওই চাবাগানের কর্মী বাবুল তপাদার বলেন, মনে খাচাটি কমজোরি ছিল।চিতাবাঘের দাপাদাপিতে ভেঙে যায়। সেখান দিয়েই সেটি এসে একজনকে জখম করে পালিয়ে যায়। খাঁচা ভেঙে এভাবে চিতাবাঘ পালিয়ে যাওয়ার ঘটনার নজির ডুয়ার্সে নেই।







