Explore

Search

July 12, 2026 5:01 am

IAS Coaching

ওদলাবাড়ি গার্লস স্কুলে বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির

#মালবাজার: বর্তমানে দেখা যাচ্ছে ডুয়ার্স এলাকায় বহু মানুষে দাতের সমস্যায় ভুগছেন। ছোট থেকে দাতের যত্ন না নিলে ভবিষৎ এ বিভিন্ন সমস্যায় পরতে হবে সবাইকে। তাই ছোট থেকেই দাতের পরীক্ষা ও চিকিৎসা সবার করানো দরকার। তাই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওদলাবাড়ি সুনিল দত্ত স্মৃতি গার্লস স্কুলে বিনা মুল্যে দাঁত পরিক্ষার শিবির অনুষ্ঠিত হল বুধবার।
স্কুলের প্রায় ৮০ জন ছাত্রী এবং শিক্ষিকারা দাঁত পরিক্ষা করান। শিলিগুড়ির বিশিষ্ট  দন্ত  চিকিৎসক অলোক কুমার, ছাত্রীদের দাত পরিক্ষা করেন। তিনি বলেন, আমারা মাঝে মধ্যেই বিভিন্ন স্কুল বা গ্রামে গিয়ে এই ভাবে ক্যাম্প করে বিনে পয়শায় দাতের চিকিৎসা করি। এখন থেকে দাতের যত্ন না নিলে আগামিতে সমস্যা হবে। এদিন ৮০ জনের মত ছাত্রীদের দাত পরিক্ষা করা হয়।
ওদলাবাড়ি সুনিল দত্ত স্মৃতি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর বলেন, বর্তমানে সবারই দাতের সমস্যা আছে। তাই শিলিগুড়ির একটি সংগঠন এই দাতের শিবির করে। বিনে পয়শায় দাতের পরিক্ষা করাতে পেরে খুশি ছাত্রীরা। বছরে অন্তত এক দুবার এরকম শিবির হলে ছাত্রীদের পক্ষে ভাল।
Advertisement
Live Cricket Score
upskillninja