Explore

Search

July 12, 2026 6:49 am

IAS Coaching

আরজিকরের প্রতিবাদ, শিক্ষক দিবসে উপবাস থেকে আত্মশুদ্ধির পথে শিক্ষকেরা

#রায়গঞ্জ: আরজিকর কাণ্ড প্রায় কুড়ি দিনের অধিক অতিক্রান্ত। কিন্তু তিলোত্তমার বিচার মেলেনি আজও। রাজ্য তথা দেশজুড়ে প্রতিবাদের ঢেউ আঁচড়ে পড়ছে এপ্রান্ত থেকে ওপ্রান্তে। এখন প্রতিবাদের একটাই ট্যাগলাইন, উই ওয়ান্ট জাস্টিস।

এরই মাঝে সামনেই এসে উপস্থিত ৫ই সেপ্টেম্বর তথা শিক্ষক দিবস। একটি জাতির মেরুদন্ড বলা হয় শিক্ষকদের। ভালো-মন্দ, ন্যায় অন্যায়ের যে বোধ, তা তৈরি করেন এই শিক্ষকেরাই। কিন্তু ডাক্তারি ছাত্রী তিলোত্তমার প্রতি যে অন্যায় হয়েছে তাতে কোথাও মর্মাহত শিক্ষক সমাজও। হয়তো প্রকৃত মানবিক শিক্ষায় গলদ না থাকলে আটকানো যেত এই অন্যায়কে। আর তাই এই বিশেষ দিনটিকেই প্রতিবাদের দিন হিসেবে বেছে নিয়েছেন রায়গঞ্জ মেডিকেলের ডাক্তারি শিক্ষকরা।

রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসক শিক্ষকেরা সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক দিবসের দিন নিজেরা উপবাস করে কাটিয়ে বিকালে শপথ নেবেন ভবিষ্যতে যেন শিক্ষাঙ্গনে যে কোনো রূপ দুর্নীতির মোকাবিলা করতে পারেন। ঐদিন প্রিয় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোনরকম স্মারক বা উপহার না নেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা।

এই অভিনব প্রতিবাদকে কুর্নিশ জানিয়েছেন শিক্ষক সমাজও। শুধু কুর্নিশ জানিয়েই নয়, পাশে থাকারও বার্তা দিয়েছেন তারা। প্রাথমিক শিক্ষিকা দেবযানী মুখোপাধ্যায় জানালেন, ‘শিক্ষার্থীর খুনে শিক্ষকের দায়বদ্ধতা তো থাকেই। আর সেই দায়বদ্ধতা থেকেই এই প্রতিবাদ সমর্থনযোগ্য।’ অপর এক শিক্ষিকা রাখি বিশ্বাস জানালেন, ‘এই প্রতিবাদে পাশে আছি পাশে থাকবো।’

Advertisement
Live Cricket Score
upskillninja