Explore

Search

July 12, 2026 6:49 am

IAS Coaching

আর জি কর কাণ্ডে দোষীকে ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

#ইসলামপুর: তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকে তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়গুলিতে বিক্ষোভ কর্মসূচি করবেন ছাত্রছাত্রীরা। সেই নির্দেশ মতো বিভিন্ন জেলায় কলেজগুলির সামনে বিক্ষোভ-অবস্থান করল তৃণমূল ছাত্র পরিষদ। শুধু কলকাতা নয়, অন্যান্য জেলাতেও এই কর্মসূচি পালন করেছে তৃণমূল।

সেই মোতাবেক ইসলামপুর কলেজ টিএমসিপি ইউনিট থেকে প্রতিবাদে নামেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা। হাতে ছিল পোস্টার। তাদের দাবি একটাই দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই। তাদের আর্জি, তদন্ত দ্রুত শেষ করে দোষীকে ফাঁসি দেওয়া হোক।

তদন্তভার হাতে নেওয়ার পর থেকে সিবিআই এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় সরকারি ভাবে কিছু জানায়নি। শাসক দলের প্রশ্ন, সিবিআই তদন্তের গতিপ্রকৃতি কী, তা জানাতে হবে। মমতাও একই প্রশ্ন তুলেছেন। সেই দাবিতেই বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেছেন তিনি।

Advertisement
Live Cricket Score
upskillninja