Explore

Search

July 12, 2026 6:50 am

IAS Coaching

সুন্দরী বস্তি এলাকা থেকে উদ্ধার হলো ১২ফুট লম্বা কিংকোবরা

#মালবাজার: মাল ব্লকের প্রত্যন্ত সুন্দরী বস্তি এলাকা থেকে উদ্ধার হলো প্রায় ১২ফুট লম্বা কিংকোবরা সাপ। জানাগেছে, এদিন সকালে এলেনবাড়ি চা বাগান ও সুন্দরী বস্তির মাঝামাঝি এলাকায় একটি ঝোড়ার ধারে তৃনভূমিতে সাপটিকে ফনা তোলা অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। বিশাল ও বিষাক্ত সাপ দেখে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু ক্ষনের চেষ্টায় সাপটিকে ধরতে সক্ষম হয়। পরে তারা সাপটিকে বনাঞ্চলের ভিতর ছেড়ে দেয়। বনকর্মীরা জানায়, সাপটির লম্বা প্রায় ১২ ফুট। ওদলাবাড়ির পরিবেশ প্রেমী নফসর আলি বলেন, কিংকোবরা সাধারণ বনাঞ্চলের ভিতরে স্যাতস্যাতে ঠান্ডা পরিবেশে থাকতে অভ্যস্ত। হয়তো খাবারের খোজে চলে এসেছিল।
Advertisement
Live Cricket Score
upskillninja