Explore

Search

July 12, 2026 6:50 am

IAS Coaching

চারদিন বাদে উদ্ধার হলো জলঢাকা নদীতে ভেসে যাওয়া যুবকের মৃতদেহ

#মালবাজার: চারদিন বাদে অবশেষে শনিবার রাত দশটা নাগাদ নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের খাসবস্তিতে একটি বেসরকারি রিসোর্টের কাছে জলঢাকা নদী থেকে উদ্ধার হল নদীতে ভেসে যাওয়া নিখোঁজ বুবাই বাক্সালার দেহ। জানাগেছে, গত বুধবার সকালে নাগরাকাটার পানিট্যাঙ্কি এলাকার বাসিন্দা বুবাই বাকলা(২৭) সহ চার বন্ধু  জলঢাকা নদীতে ঘুরতে আসে।
সেই সময় বুবাই বাকলা নদীতে স্নান করতে  গিয়ে ভেসে যায়। সেদিন থেকেই খোজাখুজি শুরু করে এনডিআরএফের কর্মিরা। টানা চার দিন নিখোঁজ থাকার পর শনিবার  বিকেলে একজন গোয়ালা জলঢাকা নদীতে গরু নিয়ে আসার সময় দেহটি দেখতে পায়। এরপরই নাগরাকাটা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে যায়। এনডিআরএফের কর্মি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দেহ উদ্ধার করে নিয়ে আসে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত স্বাধীনতা দিবসের দিন এই ভাবে জলঢাকা নদীতে স্নান করতে নেমে ভেসে যায় বানারহাট এলাকার ব্যাবসায়ী নিন্টু সাহা। ৫ দিন বাদে আমগুড়ি এলাকায় তার দেহ উদ্ধার হয়। তার আগেও এরকম ঘটনা জলঢাকা নদীতে ঘটেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja