Explore

Search

July 12, 2026 7:48 am

IAS Coaching

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে তথ্য দপ্তরের উদ্যোগে চিত্র প্রদর্শনী

#মালবাজার: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৮ তম প্রয়াণ দিবস উপলক্ষে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো মালবাজার সহ আশেপাশের এলাকায়।  বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে মাল আদর্শ বিদ্যাভবনের প্রেক্ষাগৃহে স্বাধীনতা সংগ্রাম বিষয়ক ” কারার ওই লৌহ কপাট” শিরোনামে  তিন দিন ব্যাপী একটি তথ্য ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎপল পাল ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। তার আগে বিদ্যালয়ের সামনেই কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা। আগামী শনিবার পর্যন্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎপল পাল।
এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিকে স্মরণ করা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja