Explore

Search

July 12, 2026 8:52 am

IAS Coaching

জেলার রেল প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের জন্য উদ্যোগী রায়গঞ্জের সংসদ কার্তিক চন্দ্র পাল

#রায়গঞ্জ: বৃহস্পতিবার অসমের মালিগাও এ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রীচেতনকুমার শ্রীবাস্তবের সাথে দেখা করলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল। রায়গঞ্জ সংসদীয় ক্ষেত্রের ইসলামপুর থেকে শুরু করে রাধিকাপুর পর্যন্ত সকল চলমান প্রকল্পগুলো সহ সাধারণ মানুষের আরোও কিছু দাবী নিয়ে ওনার সাথে আলোচলা করেন সাংসদ কার্তিক চন্দ্র পাল।

বিষয়গুলো দ্রুততার সাথে সম্পন্ন করবেন বলে আশ্বস্ত করেছেন অসমের মালিগাওঁ এ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রীচেতন কুমার শ্রীবাস্তব।

Advertisement
Live Cricket Score
upskillninja