Explore

Search

April 30, 2026 6:24 pm

IAS Coaching

ভোট শেষ হওয়ার মুখেই লাফিয়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

#নতুন দিল্লিঃ ভোট প্রক্রিয়া শেষ হওয়ার মুখেই জ্বালানির দামে বড়সড় বৃদ্ধি ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ করেই পেট্রোলের দাম লিটার প্রতি ১০ টাকা এবং হাই স্পিড ডিজেলের দাম ১২ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের নিত্যদিনের খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং কর কাঠামোর প্রভাবেই এই বৃদ্ধি ঘটেছে। তবে ভোট শেষ হওয়ার সময়েই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

এই মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, ভোট চলাকালীন সাধারণ মানুষের ক্ষোভ এড়াতেই এতদিন দাম বাড়ানো হয়নি। এখন ভোট শেষ হতেই হঠাৎ করে জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলে তারা দাবি করেছে।

বিরোধীদের দাবি, এই সিদ্ধান্তের ফলে পরিবহণ খরচ বাড়বে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও। ফলে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ওপর আর্থিক চাপ আরও বৃদ্ধি পাবে।

Advertisement
Live Cricket Score
upskillninja