Explore

Search

April 29, 2026 6:12 pm

IAS Coaching

ভোট মিটতেই নির্মায়মান রাস্তা নিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে ঠিকাদার সংস্থা

#মালবাজার: ভোট মিটেছে মাত্র পাঁচ দিন হল। ছন্দে ফিরতে শুরু করেছে জনজীবন। প্রস্তাবিত প্রকল্পের কাজ শুরু হয়েছে। এইরকম পরিবেশে নির্মায়মান এক রাস্তার কাজ নিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ল ঠিকেদারি সংস্থা। পরে সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার এবং স্থানীয় পঞ্চায়েতের আশ্বাসের পর। ক্ষোভ প্রশমিত হয় এবং পুনরায় রাস্তার কাজ শুরু হয়।
ঘটনাটি ঘটেছে মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের গুরজংঝোড়া চা বাগানে। ওই চা বাগানের বালি লাইন শ্রমিক মহল্লা থেকে চা বাগানের ফ্যাক্টরি পর্যন্ত ২ কিলোমিটার দৈর্ঘ্য একটি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল। প্রায় এক কোটি ৮ লক্ষ টাকা ব্যয় রাস্তার নির্মাণ কাজ চলছিল।
মঙ্গলবার সকালে চা বাগানের স্থানীয় শ্রমিকরা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন। শুধু তাই নয়, নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না বলে স্থানীয় শ্রমিকরা অভিযোগ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় শ্রমিকদের বক্তব্য, দীর্ঘ আন্দোলনের পর আমাদের এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। আমরা চাই ভালো মতো রাস্তা নির্মাণ হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিকাদারি সংস্থা ডুবলিকেট সামগ্রী ব্যবহার করছেন এবং সরকারি সিডুইল অনুযায়ী কাজ করছেন না। এজন্যে আমরা প্রতিবাদ জানিয়েছি।
শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংশ্লিষ্ট  দফতরের ইঞ্জিনিয়ার দিবাকর লামা,স্থানীয় পঞ্চায়েত সদস্য  দিলভঞ্জন নাইক, উজ্জ্বল ওঁরাও এবং রাঙ্গামাটি অঞ্চল তৃনমুল কংগ্রেস সভাপতি কাঞ্চা রানা প্রমুখ। তাদেরও ক্ষোভের মুখে পড়তে হয়। পরে ভালোমতো কাজ হবার আশ্বাস দিলে স্থানীয়দের খুব প্রশমিত হয়। ঠিকাদারি সংস্থা কিছু কিছু সামগ্রী ফিরিয়ে নেন এবং ভালো ভাবে কাজ করার আশ্বাস দেয়।
Advertisement
Live Cricket Score
upskillninja