Explore

Search

September 12, 2026 8:58 pm

IAS Coaching

গ্রামীণ মহিলা ও যুবতীদের স্বনির্ভর করতে বিনামূল্যে বিউটিসিয়ান কোর্স চালু

#মালবাজার: প্রত্যন্ত গ্রামীণ এলাকার মহিলা ও যুবতীদের স্বনির্ভর করতে বিনামূল্যে বিউটিসিয়ান কোর্স চালু হলো মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওরা বস্তি এলাকায়। রবিবার বিকেলে স্থানীয় আদর্শ শিশু নিকেতন স্কুলে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের সূচনা করেন স্থানীয় সমাজসেবী মঙ্গল ওঁরাও। উপস্থিত ছিলেন আর এক সমাজসেবী স্কুল শিক্ষিকা অঞ্জনা রায় সহ জনা ত্রিশ যুবতী ও মহিলা।
উদ্বোধন করে শ্রী  ওরাও বলেন, আমাদের এই গ্রাম মালবাজার শহর থেকে প্রায় ১৫ কিমি দূরে রয়েছে। বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠানে কন্যাসজ্জা এবং সাজগোজের জন্য মালবাজার যেতে হয়।সেটা ব্যয় বহুল। সেখানে গ্রামের মেয়েদের যদি প্রশিক্ষণ দেওয়া যায় তবে তারাই বিয়েতে বিউটিসিয়ানের কাজ করতে পারবে। তাতে খরচ কম হবে। যাতায়াতের ঝামেলা কম হবে। গ্রামীণ মহিলাদের আর্থিক রোজকার হবে।সেই প্রশিক্ষণ দিতে বিনামূল্যে  এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পরবর্তীতে অন্যান্য জায়গায় এই উদ্যোগ নেওয়া হবে। এদিন ২০ যুবতী নাম নথীভুক্ত করেন।
Advertisement
Live Cricket Score
upskillninja