Explore

Search

September 12, 2026 8:59 pm

IAS Coaching

সাত সকালে মেটেলি ব্লকের লোকালয়ে দাপিয়ে বেড়ালো এক গন্ডার,জখম ১

#মালবাজার: রবিবার সাত সকালে গন্ডারের হামলায় চাঞ্চল্য ছড়াল,মেটেলী ব্লকের সোনগাছি  চাবাগান থেকে চালসা এলাকায়।সকাল সাতটা নাগাদ গন্ডারটি আসে সোনগাছি চাবাগানের নেওড়া লাইন শ্রমিক মহল্লায়। রবিবার সকালে মানুষ তখন রোদ পোহাতে ব্যস্ত। আচমকা গন্ডার দেখে সবাই পালাতে ব্যস্ত।ঐ ভীড়ের মধ্যে গোপী ভূইয়া(৪৮) দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়।
স্থানীয় মানুষ তাকে দ্রুত ভর্তি করে মাল সুপার স্পেসালিটি হাসপাতালে।সেখানে গোপী ভুইয়া চিকিৎসাধীন।এর পর গন্ডারটি রওনা দেয় সোনগাছি থেকে উত্তরের দিকে।নেওরানদী পেরিয়ে আইভিল  মোড় হয়ে গন্ডারটি চলে আসে চালসা স্টেশন পাড়া এলাকায় । সেখান থেকে রেলগেটের দিকে চলে আসে।এরপর স্থানীয় বাগাডোর বস্তি হয়ে মূর্তি নদী পেরিয়ে চাপরামারি বনাঞ্চলের দিকে চলে যায়।
ইতিমধ্যে চলে আসে চালসা বন রেঞ্জের আধিকারিক,খুনিয়া স্কোয়াড ও মেটেলী থানার পুলিশ।প্রচুর মানুষ ভীড় করে গন্ডার দেখতে। মানুষের চিৎকারে গন্ডারটি দৌড়াতে থাকে।বনদপ্তর সজাগ ভাবে পর্যবেক্ষণ চলায়। । এরপর গন্ডারটি মুর্তি নদী পেরিয়ে চল্র যায় চাপড়ামারী জঙলের।দিকে।হাঁফ ছেড়েবাঁচে  সবাই।
Advertisement
Live Cricket Score
upskillninja