Explore

Search

July 6, 2026 9:48 pm

IAS Coaching

ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে পরাজিত মহামেডান

#আনন্দ ব্যানার্জি, কলকাতা: নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেও হতাশাজনক পরাজয়ের মুখ দেখল মহামেডান স্পোর্টিং ক্লাব। এফ সি গোয়া-র বিরুদ্ধে ২-০ গোলে হারতে হলো সাদা-কালো শিবিরকে।

খেলা শুরুর মাত্র ৪ মিনিটের মাথায়ই এগিয়ে যায় গোয়া। বক্সের ভেতরে নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে দেন পল মরেনো, ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথি দল। আচমকা গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালালেও আক্রমণে ধার ও সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল মহামেডানের খেলায়।

৩২ মিনিটে ব্যবধান আরও বাড়ায় এফ সি গোয়া। বক্সের ভেতরে ফাউলের সিদ্ধান্তে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে নিশ্চিত গোল করে ড্রাজিক দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধেই দুই গোল হজম করে চাপে পড়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা দেখা গেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ফলে নিজেদের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয় বরণ করতে হলো মহামেডান স্পোর্টিং ক্লাবকে।

Advertisement
Live Cricket Score
upskillninja