Explore

Search

July 6, 2026 9:51 pm

IAS Coaching

নতুন নিয়ম বাদ জুতো, চটি পড়েই এই পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা

#কলকাতাঃ আগামী ১লা মার্চ এবং ৮ই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে School Service Commission–এর গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদের লিখিত পরীক্ষা। কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার প্রায় ১৭ লক্ষ চাকুরীপ্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষাকে সম্পূর্ণ স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে কমিশন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে, কোনো পরীক্ষার্থীই ঢাকা জুতো পরে পরীক্ষায় বসতে পারবেন না। শুধুমাত্র চটি বা খোলা স্যান্ডেল পরেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় নকল রুখতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত পরীক্ষার্থীদের এই নতুন নিয়ম সম্পর্কে অবহিত করা হয়েছে বলে খবর। প্রথাগত ফ্রিস্কিংয়ের পাশাপাশি এবার এই নতুন বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করা হবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় প্রার্থীদের পোশাক-পরিচ্ছদ ও আনুষঙ্গিক সামগ্রী পরীক্ষা করা হবে।

পরীক্ষার্থীদের উদ্দেশে কমিশনের বার্তা, নির্ধারিত সময়ের অনেক আগে কেন্দ্রে পৌঁছে সকল নির্দেশিকা মেনে চললেই অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হতে হবে না। এবারের SSC পরীক্ষা ঘিরে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের এই কড়াকড়ি ইতিমধ্যেই রাজ্যজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja