Explore

Search

July 6, 2026 9:51 pm

IAS Coaching

বাল্যবিবাহহীন গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে ফলক উন্মোচন ও ডাইরি প্রকাশ রাঙ্গামাটিতে

#মালবাজার: বাল্য বিবাহ আমাদের সমাজে এক অত্যান্ত কুপ্রথা। বর্তমান সময়ে সচেতনতার প্রভাবে বহু জায়গায় বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে। কিন্তু, ডুয়ার্সের চা বাগান এলাকায় বিক্ষিপ্তভাবে এখনো বাল্যবিবাহের ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলির উদ্যোগে এই প্রথা রোধ করতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
এরকম ভাবেই শুক্রবার চা বাগান ঘেরা রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড নিড এডুকেশন (সিনি) নামের সহযোগিতায় বাল্যবিবাহীন গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে এক স্মারক  ফলকের উন্মোচন করা হয়। আগামী এক বছরের মধ্যে গোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাল্যবিবাহ শূন্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের সুরক্ষার জন্যে একটি ডাইরি প্রকাশ করা হয়েছে।
এদিন এই স্মারক ফলকের উন্মোচন করেন রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিকবারাই। উপস্থিত ছিলেন সিনির চাইল্ড প্রটেকশন কো অর্ডিনেটর বিমান চৌধুরী, জেলা কো অর্ডিনেটর বর্নালী দাশগুপ্ত কর, স্থানীয় অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা। পঞ্চায়েত প্রধান অশোক চিকবারাই বলেন, সিনি অত্যন্ত ভালো কাজ করছে। বাল্যবিবাহ আমাদের সমাজে এক ব্যাধি স্বরূপ কু-প্রথা। এই বাল্যবিবাহ রোধ করতে সিনির সহযোগিতায় এক স্মারক ফলকের উন্মোচন করা হয়।
আমরা টার্গেট নিয়েছি আগামী এক বছরের মধ্যে এই গ্রাম পঞ্চায়েতে বাল্যবিবাহ শূন্যে নামিয়ে নিয়ে আসবো। পাশাপাশি যে চাইল্ড প্রটেকশন ডাইরি প্রকাশ হয়েছে সেই ডায়েরির মাধ্যমে চাইল্ড প্রটেকশন কমিটিগুলো শিশুদের সুরক্ষা বিষয়ে নথিভুক্ত করবেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে শিশুদের ওপর নজরদারি করা হবে। শিশুদের যাতে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার না করা হয় সে বিষয়ে সচেতনতার শিবির করা হবে। ডাইরিতে সেই সমস্ত কথা লিপিবদ্ধ থাকবে।
Advertisement
Live Cricket Score
upskillninja