Explore

Search

July 6, 2026 9:50 pm

IAS Coaching

চা বাগান থেকে পচা গলা চিতাবাঘের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

#মালবাজার: ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের এক চা বাগান থেকে পচা গলা এক পূর্ণবয়স্ক চিতা বাঘের দেহ উদ্ধার হয়। ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ডুয়ার্সের চা বাগান গুলিতে এখন চিতাবাঘের বসবাসের জায়গা হয়ে উঠেছে। প্রায় প্রতিটি চা বাগানেই চিতাবাঘের দেখা পাওয়া যায়। মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি ছোট প্রজেক্ট গার্ডেন রয়েছে।
এইরকম একটি চাবাগানের ঝোপের মধ্যে থেকে শুক্রবার সকালে পচা গন্ধ পাওয়া যায়। শ্রমিকরা কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ মরে পড়ে আছে।। চিতাবাঘের মৃতদেহ দেখতে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন বিভাগের খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা। তারা চিতাবাঘের দেহ উদ্ধার করে নিয়ে যায়।
বনকর্মীরা জানায়, সম্ভবত চিতাবাঘটি কয়েক দিন আগেই মারা গেছে। শরীরে পচন ধরেছিল।
কি কারনে মৃত্যু ঘটেছে?  সেটা ময়নাতদন্তের পরে জানা যাবে। চা বাগানের শ্রমিকরা জানায়, ওই এলাকায় মাঝেমধ্যেই চিতাবাঘ দেখা যায়। এ নিয়ে এলাকায় আতঙ্ক রয়েছে। এর মধ্যে চিতা বাঘের দেহ উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja