Explore

Search

May 20, 2026 12:51 am

IAS Coaching

শ্রম দপ্তরের সামাজিক সুরক্ষা বিষয়ক শিবিরে এসে বন্ধ রাজা চাবাগানের শ্রমিকদের বিক্ষোভ

#মালবাজার: বুধবার মালবাজার বিডিও অফিস চত্বরে চলছিল শ্রম দপ্তরের অসংগতি শ্রমিকদের সামাজিক সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির। মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যান ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবড়াইক। ছিলেন মাল মহকুমা শাসক উৎকর্ষ খান্ডাল, অ্যাডিশনাল লেবার কমিশনার নর্থবেঙ্গল জোন মিহির সরকার, অ্যাডিশনাল লেবার কমিশনার নর্থ বেঙ্গল জোন পি পার্থ বিশ্বাস, মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস প্রমুখ।
মঞ্চের সামনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকরা উপবিষ্ট ছিলেন। রাজ্য সরকার অসংগতি শ্রমিকদের জন্য কি কি প্রকল্প নিয়েছে এবং তার সুবিধা কিভাবে পৌঁছে দেওয়া হবে সে-নিয়ে আলোচনা চলছিল। সেই সময় বন্ধ রাজা চাবাগানের শ্রমিকরা পুর্ব অবগতি ছাড়াই সেখানে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি ছিল অবিলম্বে চাবাগান খুলতে হবে। আচমকা বিক্ষোভ ও হইচইতে মূল অনুষ্ঠানের ছন্দ পতন ঘটে।
পরে সরকারি আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ নিয়ে দপ্তরে আসতে বলেন। এরপর শ্রমিকরা প্রশমিত হয়ে চলে যায়।
এক শ্রমিক জানান, আজ এই অনুষ্ঠানে শ্রম মন্ত্রীর আসার কথা ছিল বলে খবর ছিল। তার কাছে আমাদের অভিযোগ জানাতে এসেছিলাম তিনি না থাকায় আমরা প্রত্যাহার করেছি। উল্লেখ্য, মালবাজার শহর সংলগ্ন রাজা চা বাগান ২৩ জানুয়ারি থেকে বন্ধ রয়েছে। শ্রমিকরা বাগান খোলার দাবি নিয়ে বিভিন্ন মহলে আবেদন জানিয়েছেন।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে শিবির পরিচালিত হয়। টোটো চালক থেকে অন্যান্য অসংগতি ক্ষেত্রের শ্রমিকরা সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন বলে জানান হয়। এদিন বেশকিছু শ্রমিকদের মৃত্যু পরবর্তী কালীন অনুদান ও পিএফ বিষয়ক অনুদান প্রদান করা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja