Explore

Search

July 8, 2026 12:49 am

IAS Coaching

আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে মানুষের চাহিদা মেনে নালার কাজ শুরু লুকসানে

#মালবাজার: রাজ্যের মুখ্যমন্ত্রীর অন্যতম কর্মসূচি  আমাদের পাড়া, আমাদের সমাধান’।এই কর্মসূচিতে বহু মানুষ তাদের এলাকার উন্নয়নে দাবি জানিয়েছিলেন। সেই দাবি মতো নাগরাকাটা ব্লকের  লুকসান  ভুট্টাবাড়ি বস্তিতে পাকা নালার নির্মাণ কাজের সূচনা হল।
সোমবার পুজো পাঠের পর ফিতে কেটে কাজের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী প্রেম ছেত্রী, পঞ্চায়েত সদস্য নারায়ণ ছেত্রী, শিক্ষক রবিন খাওয়াস, সমাজসেবী সরোজ সুব্বা সহ অন্যরা।
পঞ্চায়েত সদস্য নারায়ন ছেত্রী বলেন, লুকসান এলাকায় সেচের সমস্যা দীর্ঘদিনের। নালা নির্মাণের মাধ্যমে নিকাশীর সাথে সাথে সেচের  জল পেতেও  সাহায্য মিলবে। তিনি জানান, প্রায় ১০৯ মিটার দীর্ঘ নালা তৈরি হবে। এরপর  অন্য একটি প্রকল্পের মাধ্যমে এলাকায় পাকা রাস্তা নির্মাণের কাজও শুরু হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja