Explore

Search

May 20, 2026 12:51 am

IAS Coaching

মালবাজার শহরে আবারও উদ্ধার মাদকদ্রব্য ব্রাউন সুগার, গ্রেপ্তার ১

#মালবাজার: আবারও মালবাজার  শহরের সাত নম্বর ওয়ার্ডে পুলিশি অভিযানে উদ্ধার হল মাদকদ্রব্য ব্রাউন সুগার। সেই সাথে গ্রেপ্তার এক যুবক। মালবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের টাউন স্টেশন সংলগ্ন এলাকা দীর্ঘদিন ধরে নেশার আঁতুড়ঘরে পরিণত হওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ,শহর ও শহরতলির বিভিন্ন এলাকার যুবকদের নিয়মিত যাতায়াত, বিশেষত সন্ধ্যার পর তাদের উৎশৃঙ্খল আচরণে এলাকায় চরম অস্বস্তির পরিবেশ তৈরি হচ্ছিল।
এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ওয়ার্ডের সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে প্রশাসনের কাছে এলাকায় নিয়মিত টহলদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন।পুলিশও তৎপরতা বাড়িয়েছিল। সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের সাদা পোশাকের একটি দল অভিযান চালায়। অভিযানে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করা হয়। পরে ম্যাজিস্ট্রেট,এসডিপিও ও ওসি-র উপস্থিতিতে উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয় এবং অভিযুক্তকে মাল থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনায় এলাকাবাসীরা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানালেও তাঁদের আশঙ্কা,নিয়মিত নজরদারি ও ধারাবাহিক টহলদারি না হলে ভবিষ্যতে আবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন পৌর চেয়ারম্যান সুপ্রতিম সরকার বলেন, এই এই এলাকায় বহিরাগত বহু অচেনা যুবকদের দেখা যায়। এর আগেও এখান থেকে নেশা জাতীয় দ্রব্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
আজ পুলিশ একটি ভালো কাজ করেছে। আমরা চাই পুলিশি অভিযান জানো নিয়মিত হয়। বর্তমান কাউন্সিলর অমিতাভ ঘোষ প্রায় একই রকম অভিমত দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও মালটাউন স্টেশন, সাত নম্বর ওয়ার্ড, ১৪ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja