Explore

Search

May 20, 2026 1:35 am

IAS Coaching

২০ ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলছে উত্তরবঙ্গের বড় খাটু শ্যাম মন্দির

#মালবাজার: ওদলাবাড়িতে ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে চলেছে। আগামী ২০ ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে খাটু শ্যাম মন্দিরের। দীর্ঘ  কয়েক বছরের প্রচেষ্টা ও পরিকল্পনায় গড়ে ওঠা এই মন্দির ইতিমধ্যেই নজর কেড়েছে ভক্তদের।
প্রায়  ৮২ ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের সৌন্দর্যায়নের কাজ চলছে। মন্দির ট্রাস্টি বোর্ডের দাবি, এটি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় খাটু শ্যাম মন্দির। মুম্বইয়ের বিশিষ্ট স্থপতি সুভাষ ভৌতে-র নকশায় দামী পাথরের সূক্ষ্ম কারুকাজে নির্মিত মন্দিরে রাজস্থানি স্থাপত্যরীতির ছোঁয়া স্পষ্ট। রঙিন কাঁচে তৈরি নান্দনিক সিলিং মন্দিরের অন্যতম আকর্ষণ।
রাজস্থানের খাটু শ্যাম ধাম থেকে অখণ্ড জ্যোতি ইতিমধ্যেই রওনা দিয়েছে এবং ১৩ ফেব্রুয়ারি ওদলাবাড়িতে পৌঁছাবে। ১৪ ফেব্রুয়ারি কলসযাত্রা ও ১৫ ফেব্রুয়ারি থেকে পুজো-পাঠ, ভজন-কীর্তনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্দিরের দ্বারোদঘাটন করবেন রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল বলে জানান ট্রাস্টি বোর্ডের সদস্যরা।
Advertisement
Live Cricket Score
upskillninja