Explore

Search

August 9, 2026 11:09 am

IAS Coaching

প্রথম দিনে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত

#মালবাজার: সোমবার ছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। প্রথম দিনে ডুয়ার্সের মাল ব্লকের বিভিন্ন প্রান্তে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বনবস্তি এলাকার পরীক্ষার্থীদের বনকর্মীরা রেসকিউ করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল।
পরীক্ষা কেন্দ্র গুলির আস পাশে প্রশাসনিক নিরাপত্তা যথেষ্টই ছিল। পরীক্ষা চলাকালীন জেরক্স কেন্দ্রগুলো বন্ধ রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল।
ডুয়ার্সের মাল মহাকুমা এলাকার চারটি ব্লকে কিছু পরীক্ষা কেন্দ্র গুলিতে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পরীক্ষার্থীদের কলম ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রথম দিন মাতৃভাষার পত্র থাকায় পরীক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
Advertisement
Live Cricket Score
upskillninja