Explore

Search

June 16, 2026 3:31 am

IAS Coaching
Latest News

‘সুভাষ ঘরে ফিরেছিলেন’ বই প্রকাশের পর নিজের বক্তব্যে সাওয়াল করলেন কুনাল

#মালবাজার: “সুভাষ ঘরে ফিরেছিলেন ” কলকাতা বইমেলায় এই বই প্রকাশের পর নিজের বক্তব্যে সাওয়াল করলেন লেখক কুনাল বসু। চলতি বছর কলকাতা বইমেলায় শালীধান প্রকাশনা সংস্থার পক্ষ থেকে একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম সুভাষ ঘরে ফিরে ছিলেন। বইটির লেখক নেতাজী গবেষক  কুনাল ঘোষ। বইটি এবছর বইমেলায় দারুণভাবে বিক্রি হচ্ছে। কলকাতায় যখন তার বই প্রকাশিত হয়েছে এবং বিক্রি চলছে সেই সময় তিনি চলে এসেছেন প্রত্যন্ত ডুয়ার্স এলাকায়।
রবিবার ধুপঝোড়ার একটি বেসরকারি রিসোর্টে অনুষ্ঠিত সেমিনারে তিনি দাবি করেন, নেতাজী সুভাষচন্দ্র বসু স্বাধীনতার উত্তরকালে দেশে ফিরেছিলেন এবং প্রকাশ্যে আসতে চাননি।
নিজের বক্তব্যে সাওয়াল করে কুনাল বোস বলেন, স্বাধীনতার পরবর্তীকালে পাঁচের দশকে নেতাজি দেশে ফিরেছিলেন। দেশের বিভিন্ন জায়গা ঘুরে তিনি উত্তরপ্রদেশের ফৈজাবাদে হে জীবন কাটিয়ে দেন।
 বিভিন্ন তথ্য ও মানুষের বক্তব্য তুলে ধরে শ্রী বসু বলেন, ফৈজাবাদে থাকা গুমনামী বাবা ওরফে ভগবানজী ছিলেন দেশমাতার বীর সন্তান সুভাষচন্দ্র বসু। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে কুনাল বসু ইউটিউবে তার ব্লগে নেতাজীর উপস্থিতি নিয়ে নানান তথ্য উপস্থাপন  করেছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja