Explore

Search

August 9, 2026 11:12 am

IAS Coaching

সন্ধ্যা রাতে সড়ক দুর্ঘটনায় মৃ*ত্যু ঘটলো এক তরতাজা যুবকের

#মালবাজার: সন্ধ্যা রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটলো এক তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে ডামডিম ও ওদলাবাড়ি এলাকার রানীচেরা গোলাইয়ে ১৭নম্বর জাতীয় সড়কের উপর। মৃত যুবকের নাম  পারিজাত প্রসূন দে(২২)। বাড়ি ডামডিম মোর এলাকায়। জানাগেছে, শনিবার সন্ধ্যা ছটা নাগাদ ওই মৃত যুবক একটি বাইকে চেপে ওদ্লাবাড়ির দিক থেকে ডামডিম অভিমুখে আসছিল।
রানীচেরা গোলাইয়ের কাছে উল্টো দিক থেকে আসা ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, ওই যুবক ছিন্নভিন্ন অবস্থায় ছিটকে পড়েন। স্থানীয়রা জানায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে ছোট গাড়ির চালক ও আরোহী গাড়ি ছেড়ে পালিয়ে যান।
খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের দেহ উদ্ধার করে এবং স্থানীয় লোকজনের সাহায্যে মাল সুপার স্পেশালিটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।পরে ছোট গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, মৃত যুবক পারিজাত প্রসুন মেধাবী ছেলে ছিলেন। মার্চেন্ট নেভিতে তার চাকরিও হয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই যোগদান করার কথা ছিল। এইরকম এক যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Advertisement
Live Cricket Score
upskillninja