Explore

Search

August 9, 2026 11:14 am

IAS Coaching

এস আই আর শুনানিতে চরম হয়রানি, ভীড়ের চাপে এসডিও অফিসে মহিলা সহ অসুস্থ চার

#মালবাজার: এসআই আর শুনানিতে এসে চরম হয়রানি শিকার হতে হলো সাধারণ মানুষদের। ভিড়ের চাপে এসডিও অফিসে মহিলা সহ অসুস্থ চার জন। গত মাঝখানে ধরে রাজ্যজুড়ে এস আই আর এর শুনানি চলছে। ব্লক প্রশাসন ও মহাকুমা প্রশাসনের দপ্তরে চলছে শুনানি। শুনানিতে ভোটাররা তাদের নথিপত্র নিয়ে হাজির হচ্ছেন।
এই শুনানির জন্য এসে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ ভোটারদের। মালবাজার মহকুমা শাসকের দপ্তরে সামনে এদিন যথেষ্ট ভিড় হয়। ভীড়ে ঠেলাঠেলি হট্টগোল শুরু হয়। একদিকে দুপুরে আচমকা গরম অন্যদিকে দাঁড়ানোর বা বসার কোন জায়গা না থাকায় সমস্যা তৈরি হয়। ভিড়ের চাপে আচমকাই মহিলা সহ চারজন অসুস্থ হয়ে পড়ে যান। কর্তব্যরত মহিলা পুলিশকর্মীরা তাদের তুলে মাল হাসপাতালে নিয়ে যান।
শুনানিতে হাজির হওয়া মানুষদের অভিযোগ, এসডিও অফিসের সামনে যেখানে শুনানি হচ্ছে সেই জায়গার পরিসর কম সেই তুলনায় হাজির হওয়া মানুষের সংখ্যা ছিল বেশি। পানীয় জলের ব্যবস্থা ছিল না। কবে গরমে সমস্যায় পড়ে অনেকে।
Advertisement
Live Cricket Score
upskillninja