Explore

Search

August 9, 2026 12:04 pm

IAS Coaching

বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

#রায়গঞ্জঃ রায়গঞ্জের দূর্গাপুর থেকে আবারও উদ্ধার হল একটি বিপন্ন প্রজাতির গন্ধগোকুল। এবার দুর্গাপুরের কমলাই গ্রামে প্রশান্ত দত্তর রান্নাঘর থেকে। আজ সকালে হঠাৎ একটি ইন্ডিয়ান স্মল সিভিট ক্যাট ( গন্ধ গোকুল) প্রশান্ত দত্তর রান্নাঘরে আশ্রয় নেয়। একটি অদ্ভুত দর্শন প্রানী নিজেদের রান্না ঘরে দেখতে পেয়ে প্রশান্ত বাবু চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডেকে আনেন। এরপর প্রাণীটিকে উদ্ধারের জন্য ফোন করেন উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর অফিসে।

খবর পেয়ে সম্পাদক গৌতম তান্তিয়ার নেতৃত্বে উত্তর দিনাজপুর পিপল এনিমেলসের একটি টিম দুর্গাপুরের কমলাই গ্রামে যায় প্রাণীটিকে উদ্ধারের জন্য। তারা গিয়ে দেখে যে রান্না ঘরে আশ্রয় নেওয়া সেই প্রাণীটি আর অন্য কিছু নয়, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের এক নম্বর তালিকাভুক্ত একটি গন্ধগোকুল। তার শরীর থেকে আতপ চালের মত সুমধুর গন্ধ বেরিয়ে আসছিল। কিছুক্ষণের চেষ্টায় গন্ডগোকুলটিকে উদ্ধার করা হয়।

জানা যায় যে সম্ভবত চোরা শিকারিদের তাড়া খেয়ে গন্ধগোকুলটি নিজের জীবন রক্ষার জন্য সেই বাড়িতে আশ্রয় নিয়েছিল। উদ্ধার করা গন্ধগোকুলটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর গন্ধ গোকুল টিকে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী রক্ষার জন্য কমলাই এলাকায় লোকজনকে সচেতন করা হয়েছে। এভাবেই বন ও বন্যপ্রাণ রক্ষার তাগিদে উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস কাজ করে চলছে গোটা জেলা জুড়ে।

Advertisement
Live Cricket Score
upskillninja