Explore

Search

June 16, 2026 10:42 pm

IAS Coaching
Latest News

বেলুন উড়িয়ে প্রদীপ জ্বালিয়ে শুরু হলো রাঙ্গামাটি চাবাগানে দুদিনের টি-ট্রাইবাল উৎসব

#মালবাজার: বেলুন উড়িয়ে প্রদীপ জ্বালিয়ে রাঙ্গামাটি চাবাগানে শুরু হলো দুদিনের টি-ট্রাইবাল ফেস্টিভ্যাল। ডুয়ার্সের চা বাগান গুলি আদিবাসী অধ্যুষিত  এলাকা। এই এলাকার আদিবাসী মানুষ তাদের সনাতন কৃষ্টি সংস্কৃতি এখনো ধরে রেখেছে। তাদের কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্য প্রবাহিত রাখতে রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার থেকে মাল ব্লকের রাঙ্গামাটি চা বাগানে স্টাফ ক্লাব ময়দানে  দুদিনের টি ট্রাইবাল উৎসবের সূচনা হয়।
এদিন বেলুন উড়িয়ে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যান ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক
সঙ্গে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মুখ্য সচিব ছোটন ডি লামা, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, অতিরিক্ত জেলা শাসক রাজেশ রাঠোর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের জেলা প্রজেক্ট অফিসার প্রবীণ লামা, মালের ভিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস সহ অন্যান্যরা।
উদ্বোধন করে মন্ত্রী বলেন, রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়নের জন্য এবং তাদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। আদিবাসী সমাজের সাংস্কৃতিক উন্নয়নের জন্যে এখানে টি ট্রাইবাল উৎসব করা হচ্ছে।
এই উপলক্ষে বেশ কিছু স্টল খোলা হয়েছিল।
স্টল গুলির মধ্যে বিভিন্ন চা বাগান থেকে আসা আদিবাসী গোষ্ঠী সমূহের বাদ্যযন্ত্র, পোশাক ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী সাজিয়ে রাখা হয়েছিল। এছাড়াও চায়ের দোকান, স্বনির্ভর গোষ্ঠীগুলির উৎপাদিত পোশাক প্রদর্শন করা হয়। উদ্যোক্তাদের পক্ষে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিকবারাইক বলেন, আজ এবং আগামীকাল দুদিন এই অনুষ্ঠান চলবে। প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন আদিবাসী গোষ্ঠীদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja