Explore

Search

August 9, 2026 12:03 pm

IAS Coaching

চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

#মালবাজার: মালবাজার শহর সংলগ্ন টুনবাড়ি  চা বাগানে চিতা বাঘের উপদ্রব বাড় ছিল। শ্রমিকরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। সন্ধ্যা হলেই শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল মুরগি টেনে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ। চা বাগান কর্তৃপক্ষের অনুরোধে অবশেষে পাঁচ দিন আগে বনদপ্তর টুনবাড়ি চা বাগানের ১৫ নাম্বার সেকশনে খাচা পাতে। দেওয়া হয় ছাগলের টোপ  দেওয়া হয়।
মঙ্গলবার সকালে শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনে কাছে গিয়ে দেখে খাঁচায় আটকা পড়েছে পূর্ণবয়স্ক এক চিতাবাঘ। খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে  উদ্ধার করে নিয়ে আসে।
বনকর্মীরা জানায়, উদ্ধার হওয়া চিতাবাঘটি পুরুষ এবং পূর্ণবয়স্ক। প্রাথমিকভাবে সেটিকে  লাটাগুড়ি  প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং পর্যবেক্ষণের পর বনাঞ্চলের গভীরে ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, টুনবাড়ি, মালনদী, ডালিমকোট চা বাগান এলাকায় গত কয়েক মাস ধরে চিতা বাঘের উপদ্রব চলছে। শ্রমিকরা জানিয়েছে, এই চা বাগান গুলিতে এই আরো চিতাবাঘ রয়েছে। বনদপ্তরের উচিত খাঁচা পেতে আরো চিতাবাঘ গুলোকে আটক করা।
Advertisement
Live Cricket Score
upskillninja