Explore

Search

June 18, 2026 1:21 pm

IAS Coaching
Latest News

প্রত্যন্ত ইঙ্গু চাবাগান থেকে মেটেলি পর্যন্ত চালু হলো স্কুল বাস পরিষেবা

#মালবাজার: মেটেলি ব্লকে চালু হল চা বাগানের স্কুল পড়ুয়াদের যাতায়াতের সুবিধার্থে শিশু সাথী প্রকল্পের বাস পরিষেবা। এদিন  সকালে আনুষ্ঠানিকভাবে মাটিয়ালি ব্লকের ইঙ্গু চা বাগান থেকে ওই বাসে পরিষেবা চালু করা হয়। এদিন সবুজ পতাকা নাড়িয়ে এই বাস পরিষেবা সূচনা করেন জেলা পরিষদের সদস্যা  তথা তৃণমূলের মেটেলি ব্লক তৃনমুল কংগ্রেস  সভানেত্রী স্নোমিতা কালান্দি, তৃণমূল জেলা নেতা জোসেফ মুন্ডা, বেলা কুজুর সহ অন্যান্যরা।
জানা যায় ২৪ সিটের এই বাসটি রোজ সকালে ইঙ্গু চা বাগান থেকে ছেড়ে জুরন্তি,নাগেশ্বরী চা বাগান হয়ে মেটেলি রাষ্ট্রভাষা স্কুল পর্যন্ত যাবে। এই বাস পরিষেবার ফলে এখন চা বাগানের স্কুল পড়ুয়াদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা হবে। মাটিয়ালি ব্লকের প্রত্যন্ত এলাকায় অবস্থিত ঈঙ্গু চা বাগান। এদিন পড়ুয়াদের হাতে চকলেট দিয়ে তাদের বাসে উঠানো হয়।
জেলা পরিষদের সদস্য  স্নোমিতা কালান্দি বলেন, ব্লকের প্রত্যন্ত ইনগু চা বাগান থেকে এদিন সরকারিভাবে শিশুসাথী প্রকল্পের বাস পরিষেবা চালু হলো। আগামীতে অন্যান্য চা বাগান গুলিতেও এই পরিষেবা চালু করার প্রস্তাব পাঠানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডুয়ার্সের কয়েকটি চাবাগানে ইতিমধ্যেই স্কুল পড়ুয়াদের জন্য স্কুল বাস চালু হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja