Explore

Search

August 9, 2026 1:16 pm

IAS Coaching

চা বাগান খোলার দাবিতে বিক্ষোভে সোচ্চার টন্ডু চা বাগানের শ্রমিকরা

#মালবাজার: প্রায় তিন মাস যাবত বন্ধ রয়েছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা ও টন্ডু চা বাগান। গত ৫ অক্টোবর কুচি ডায়না নদীর ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়েছিল টন্ডু চা বাগান। সেই বন্যার পর থেকে বামনডাঙ্গা ও টন্ডু চা বাগান বন্ধ রয়েছে। চা বাগানের কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে সন্ধ্যার পর থেকে অন্ধকারে ডুবে যায় চা বাগানের শ্রমিক মহল্লা গুলি। অসহায় এই পরিস্থিতিতে অনেকেই কাজের সন্ধানে ভিন রাজ্যে চলে গেছেন। যারা রয়ে গেছেন তারা নানান সমস্যার মধ্যে দিয়ে কোনক্রমে দিন অতিবাহিত করছেন।
এইরকম পরিবেশে চা বাগান খোলার দাবিতে টন্ডু চা বাগানের শ্রমিকরা সমবেতভাবে বিক্ষোভ দেখালো। সেই সাথে নাগরাকাটা ব্লক প্রশাসনের দপ্তরে এসে জয়েন ভিডিওর সঙ্গে দেখা করে চা বাগান খোলার দাবী জানান। নাগরা কাটার বিডিও জয়প্রকাশ মন্ডল বলেন, সংশ্লিষ্ট মহলে কথা বলে সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হবে। চা বাগানের ম্যানেজার সুরজিৎ গাঙ্গুলী জানান, বেশ কিছু সমস্যার জন্য চা বাগান বন্ধ রয়েছে। সমস্যা মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, এই দুটি চা বাগান কোন এক সময় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের পরিচালনাধীন ছিল। প্রসন্ন রায় গ্রেপ্তার হওয়ার পর নানান সময়ে চা বাগানে অজল অবস্থায় সৃষ্টি হয়। পরবর্তীকালে অন্য কোম্পানির হাতে চা বাগান পরিচালনার দায়িত্ব আসে। তারপরেও সমস্যার মধ্যে দিয়ে চলছিল ডুয়ার্সে প্রত্যন্ত এই চা বাগান দুটি। মরার উপরে খাড়ার ঘা এর মত গত পাঁচ অক্টোবর ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়ে পড়ে চা বাগান দুটি। পর থেকেই বন্ধ রয়েছে চা বাগান দুটি।
Advertisement
Live Cricket Score
upskillninja