Explore

Search

August 9, 2026 2:18 pm

IAS Coaching

রায়গঞ্জ থেকে সরাসরি বেঙ্গালুরুর ট্রেন এ’মাসেই? জোর গুঞ্জন জেলায়

#রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষের মধ্যে জোর গুঞ্জন—রায়গঞ্জ থেকে সরাসরি বেঙ্গালুরু যাওয়ার একটি সাপ্তাহিক ট্রেন চালু হতে চলেছে চলতি মাসেই। শোনা যাচ্ছে, আগামী ১৭ই জানুয়ারি এই নতুন ট্রেনের শুভ সূচনা হতে পারে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই উদ্বোধন হওয়ার সম্ভাবনার কথাও চাউর হয়েছে।

যদিও এখনও পর্যন্ত রেলমন্ত্রকের আধিকারিকদের তরফে কিংবা রায়গঞ্জের সাংসদের দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা পাওয়া যায়নি, তবুও রেল মহলের অন্দরের খবর বলছে—এই প্রস্তাবিত ট্রেনটির রুট ও সময়সূচি নাকি প্রাথমিকভাবে নির্ধারিত হয়ে গেছে। ফলে জল্পনা আরও জোরদার হয়েছে।

এই ট্রেন চালু হলে উত্তরবঙ্গবাসীর, বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার মানুষের জন্য তা হবে বড় স্বস্তির খবর। চিকিৎসার প্রয়োজনে দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে যাতায়াত করেন এমন বহু রোগী ও তাঁদের পরিবার সরাসরি বেঙ্গালুরু পৌঁছতে পারবেন। পাশাপাশি চাকরি, পড়াশোনা ও ব্যবসার ক্ষেত্রেও এই রুট নতুন সুযোগ এনে দেবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

সব মিলিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন রায়গঞ্জসহ গোটা জেলার মানুষ। রেলের সবুজ সংকেত মিললেই গুঞ্জন যে বাস্তবে রূপ নেবে, সেই আশাতেই এখন তাকিয়ে উত্তর দিনাজপুর।

Advertisement
Live Cricket Score
upskillninja