Explore

Search

August 9, 2026 2:18 pm

IAS Coaching

একাধিক নাটকের মধ্যে দিয়ে শেষ হল অ্যাক্টোওয়ালার পঞ্চদশ তম নাট্যোৎসব

#মালবাজার: একদিকে কনকনে ঠান্ডা মাথার উপরে কুয়াশার  চাদর। এইরকম পরিবেশে মালবাজার শহরে সুভাষিনী বালিকা বিদ্যালয়ের  রবীন্দ্রমঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল পাচদিন ব্যাপী নাট্যোৎসব। অ্যাক্টোওয়ালা নাট্যগোষ্ঠীর আয়োজিত এই নাট্যোৎসব মানুষকে মঞ্চের সামনে আকর্ষণ করেছিল।
গত ২ জানুয়ারি নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের নাট্য একাডেমীর সদস্য সচিব ডা: হৈমন্তী চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিজয় মুখোপাধ্যায়। চারদিনে মোট দশটি নাটক মঞ্চস্থ হয়েছিল। কলকাতা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার থেকে বিভিন্ন নাট্যগোষ্ঠী এসে তাদের নাটক মঞ্চস্থ করেছেন। প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হয়েছিল।
এখনো নাটক যে দর্শকদের আকর্ষণ করে সেটা প্রমান পাওয়া গেল রবীন্দ্র মঞ্চের হলঘরে। শীত উপেক্ষা করেও মানুষ দীর্ঘ সময় বসে থেকে নাটক দেখেছেন। প্রশংসা কুড়িয়েছে নাট্যগোষ্ঠীগুলো। অ্যাক্টোওয়ালার সম্পাদক সুধাংশু বিশ্বাস জানান, এবছর আমাদের পঞ্চদশতম নাট্য উৎসব ছিল। প্রতিবছর এই সময়টায় আমরা এই নাট্য উৎসব করে থাকি। মানুষ নাটক দেখুক এটাই আমরা চাই।
Advertisement
Live Cricket Score
upskillninja