#মালবাজার: রাজ্যজুড়ে এফ আই আর এর শুনানি চলছে। বিভিন্ন ব্লক প্রশাসনের দপ্তরে শুনানিতে হাজির বহু মানুষ। সেই শুনানির কাজ পরিচালনার দায়িত্ব রয়েছে রাজ্যের বিভিন্ন ব্লকের বিডিওরা। অথচ এই রাজ্যের এক ভিডিও সাধারণ মানুষের লাইনে দাঁড়িয়ে এস আই আর এর শুনানিতে হাজির হলেন। শুধু বিডিওই নয়, শুনানিতে ডাকা হয়েছে তার গোটা পরিবারকে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লক প্রশাসনের দপ্তরে।

জানাগেছে, বর্তমানে কালিম্পং জেলার লাভা ব্লক প্রশাসনের ভিডিও হিসাবে রয়েছেন ভারতী চিকবারাইক। তার বাড়ি হাসপাতাল পাড়ায় এলাকায়। ২০০২ সালের ভোটার তালিকায় তার পিতা কপিল চিকবড়াইক ও অন্যান্যদের নাম না থাকায় তাদের শুনানিতে ডাকা হয়েছে। এই ঘটনায় মেটেলি ব্লক জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, শ্রীমতি চিকবারাকের পরিবার আগে মেটিলি ব্লকের জুরন্তি চা বাগানে থাকতেন। গত ১৯৯৯ সালে তার পরিবার মেটেলি হাসপাতাল পাড়া এলাকায় বাড়ি করে থাকতে শুরু করেন।

ভারতী চিকবাড়াইকের পরিবারের এক সদস্য জানান, তারা এই এলাকার মানুষ ১৯৯৯ সাল থেকে তারা মেটেলি হাসপাতাল পাড়ায় থাকছেন। ২০০৪ সালে তাদের ভোটার তালিকায় নাম উঠে কিন্তু, তার আগে চেষ্টা করেও নাম তুলতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে থেকে বিভিন্ন মহল থেকে নানান প্রশ্ন উঠেছে। তবে সোমবার তার পরিবারের শুনানি হয়।








