Explore

Search

June 17, 2026 1:02 am

IAS Coaching
Latest News

বিনা অনুমতিতে গাছ কাটা চলছিল পরিবেশ প্রেমীদের বাঁধায় স্থগিত

#মালবাজার: বনবিভাগের অনুমতি ছাড়াই বিশাল এক গাছ কাটা চলছিল। স্থানীয় পরিবেশ প্রেমীদের বাধায় অবশেষে গাছ কাটা স্থগিত হল। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মেটালী ব্লকের মূর্তি এলাকায়। পরিবেশ প্রেমীদের সূত্রে জানা গেছে, শনিবার দুপুর নাগাদ ওই এলাকার একটি বেসরকারি রিসোর্টে একটি বিশাল গাছ কাটা চলছিল। বৃক্ষ ছেদন করতে গেলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং বন বিভাগের পারমিশন লাগে।
ওই রিসোর্ট কর্তৃপক্ষের কাছে সেই রকম কোন অনুমতি ছিল না।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পরিবেশ প্রেম ডাবলু হক। এরপর চলে আসে অপর পরিবেশ প্রাণী সুমন চৌধুরী। তারা গাছ কাটার কারণ জানতে চাইলে রিসোর্ট কর্তৃপক্ষ কোনরকম অনুমতি দেখাতে পারেনি। পরিবেশপ্রেমীরা বাধা দেওয়ার পর অবশেষে গাছ কাটা থেকে বিরত থাকে ওই রিসোর্ট কর্তৃপক্ষ। বন বিভাগের চালসা রেঞ্জ সূত্রে জানা গেছে, যেকোনো পূর্ণবয়স্ক কাজ কাটতে কাটতে হলে আবেদন করে অনুমতি নিতে হয় এবং রাজস্ব দিতে হয়। সেটা না করলে আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়া হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja