Explore

Search

June 17, 2026 1:08 am

IAS Coaching
Latest News

শীতের কুয়াশা মাখা সন্ধ্যায় শুরুহলো অ্যাক্টোওয়ালার পঞ্চদশ বর্ষের নাট্য উৎসব

#মালবাজার: শীত পড়তেই ডুয়ার্সের মালবাজার শহরে শুরু হয়েছে নানান উৎসব। গত কয়েকদিন আগেই শেষ হয়েছে নৈশো ফুটবলের আসর। ফুটবলের পর এবার শুরু হয়েছে নাট্য উৎসব। শুক্রবার সন্ধ্যায় মালবাজার শহরের সুভাষিনী বালিকা বিদ্যালয়ের রবীন্দ্র মঞ্চে শুরু হলো অ্যাক্টোওয়ালার আয়োজিত পঞ্চদশ বর্ষের নাট্য উৎসব।
এদিন মঞ্চের উপর প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন ভারত সরকারের সংস্কৃতি দপ্তরের স্টেট অ্যাকাডেমির সদস্য সচিব ড: হৈমন্তী চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিজয়  মুখোপাধ্যায়, প্রবীণ  সংগীতশিল্পী শম্ভুনাথ দত্ত, নাট্য ব্যক্তিত্ব সনৎ বসু, মাল পৌরসভার সদস্য পুলিন গোলদার প্রমুখ।
এদিন স্বাগত ভাষণে অ্যাক্টোওয়ালার সম্পাদক সুধাংশু বিশ্বাস বলেন, আমাদের এই এলাকায় নাট্যমোদী মানুষের সংখ্যা সীমিত। নাটক দেখতে আসা মানুষ ও সীমিত। এরই মাঝে আমরা গত ১৫ বছর যাবত নাট্য উৎসব করে যাচ্ছি। জীবন দর্শনের কথাগুলো নাটকের মধ্যে দিয়ে তুলে ধরা চেষ্টা করছি। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এই নাট্য উৎসব চলবে। কলকাতা, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন এলাকার দশটি নাট্যদল এই উৎসবে যোগ দিয়েছে। প্রতিদিন নাটক প্রদর্শিত হবে।
এদিন নাট্য উৎসবের সূচনাতে ডুয়ার্স ও তরাইয়ের প্রবীণ সংস্কৃতি প্রেমী নাট্য ব্যক্তিত্ব আশীষ বসুকে সম্মান জ্ঞাপন করা হয়।
প্রথম দিন নাট্য ব্যক্তিত্ব বিজয় মুখোপাধ্যায়ের পালক নাটকটি মঞ্চস্থ করা হয়। এদিন শীত উপেক্ষা করেও শতাধিক মানুষ মঞ্চের সামনে রাত ১১ টা পর্যন্ত নাটক দেখেছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja