Explore

Search

August 9, 2026 3:17 pm

IAS Coaching

ট্রেন ৭ ঘন্টা বিলম্বে অন্ধকার প্ল্যাটফর্মে হয়রান শতাধিক যাত্রী

#মালবাজার: ট্রেন প্রায় ৭ ঘন্টা বিলম্বে চলার কারণে রাতের অন্ধকারে হয়রানির শিকার হতে হলো যাত্রীদের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালবাজার রেল স্টেশনে। ট্রেন চলাচল কম থাকার জন্য মালবাজার স্টেশনের প্ল্যাটফর্ম অন্ধকারময় থাকে সন্ধ্যার পর। শিলিগুড়ি থেকে ৭৫৭১৩ নম্বর আপ ট্রেন মালবাজার, দোহমনী, চ্যাংরাবান্ধা, হয়ে কোচবিহার যায়। ট্রেনটির মালবাজার স্টেশনে আসার সময় ছিল বিকেল ৪.৩৫ মিনিট সময়ে।
মালবাজার থেকে কোচবিহার, চ্যাংরাবাধা যাওয়ার প্রায়  শতাধিক প্যাসেঞ্জার বেলা পড়তেই পেছনে এসে ভিড় করে। সেই সময় টিকিট কাউন্টার বন্ধ ছিল। রেলের কোন লোক পেছনে ছিলেন না। কখন ট্রেন আসবে?  সে নিয়ে উৎকণ্ঠায় ছিল যাত্রীরা।  রাত ন’টা পর্যন্ত যাত্রীরা প্ল্যাটফর্ম এবং পানীয় ডেলি মার্কেট এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। অবশেষে মোবাইলের মাধ্যমে জানা যায়, ট্রেন শিলিগুড়ি স্টেশন থেকে ছেড়েছে স্বস্তি ফেলে যাত্রীদের।
কিন্তু সমস্যা দেখা দেয় আরেক জায়গায়, টিকিট কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা কেউ টিকিট কাটতে পারেননি। অবশেষে রাত সাড়ে দশটা নাগাদ পেছনে ট্রেন এসে পৌঁছায় এবং বিনা টিকিটেই যাত্রীরা রাতের সফরের জন্য ট্রেনে উঠে রওনা দেন। ট্রেন বিলম্ব এবং টিকিট কাউন্টার বন্ধ এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রতিদিন এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল করলেও সন্ধ্যার পর যাত্রীদের পরিষেবা দেওয়ার মতো ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
Advertisement
Live Cricket Score
upskillninja