Explore

Search

August 9, 2026 3:18 pm

IAS Coaching

শুরু হলো ওদলাবাড়িতে ষষ্ঠ বর্ষের নৈশ ফুটবল খেলা প্রথমদিন জিতলো অসম গ্লোবাল এফসি

#মালবাজার: বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হলো ওদলা বাড়িতে ষষ্ঠ বর্ষের নৈশ ফুটবল খেলা। প্রথম দিনের খেলায় জিতল অসম গ্লোবাল এফসি। ওদলাবাড়ির নেতাজী সুভাষ অ্যাথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ষষ্ঠ বর্ষ রিনা ঘোষ স্মৃতি উইনার্স এবং পরশুরাম আগরওয়াল স্মৃতি রানার আপ ও সুদাম মন্ডল স্মৃতি ফেয়ার প্লে নৈশ ফুটবল টুর্নামেন্ট বিধান পল্লীর মাঠে শুরু হয়।
উদ্বোধনী ম্যাচে গ্লোবাল এফ সি (অসম)৫-০ গোলের ব্যবধানে চাচা ব্যাটেলিয়ান ( জলপাইগুড়ি)দলকে পরাজিত করে।গ্লোবাল এফ সি দলের হয়ে মাসুক নারজারি,অভিষেক সিনহা (২)এবং মইকাম বসুমাতারি এবং কামেকা দইমারি গোলগুলি  করেন।এদিনের ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয়েছেন অসম দলের অভিষেক সিনহা।
ওদলাবাড়ি বিধানপল্লি ময়দানে আয়োজিত এদিন টুর্নামেন্টের  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলু চিক বরাইক,পদ্মশ্রী করিমূল হক সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এন ওয়াই সি (সেবক) ও ধিমাল এফ সি (নেপাল)। খেলা দেখতে শীত উপেক্ষা করে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন।
Advertisement
Live Cricket Score
upskillninja