Explore

Search

August 9, 2026 3:18 pm

IAS Coaching

৬১ বছরের অসুস্থ বৃদ্ধকে এসআইআর-এর শুনানিতে ডাক, সাহায্যের হাত যুব তৃণমূলের জেলা সভাপতির

#ইসলামপুর: এসআইআর এর শুনানি পর্ব চলছে। আর সেই আবহেই রাজ্যের বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নানা অসুবিধার ছবি। কোথাও সদ্য অস্ত্রোপচার সেরে ভেন্টিলেশন থেকে ফিরে দাঁড়াতে হচ্ছে লাইনে, কোথাও আবার দেখা যাচ্ছে হাঁটতে না পারলেও অন্যের কাঁধে ভর দিয়ে কোনো রকমে পৌঁছচ্ছেন বৃদ্ধ। যেখানে বাড়ি-বাড়ি গিয়ে এই কাজ হওয়ার কথা, সেখানে নিজেকেই শত সমস্যার মধ্যে আসতে হচ্ছে ভোটারদের।

এমনই ছবি দেখা গেল এদিন উত্তর দিনাজপুরের ইসলামপুরে। বিনোদ বৈদ, বয়স ৬১, অসুস্থ অবস্থায় তাঁকে আসতে হল শুনানির জন্য। তিনি শান্তিনগর গ্রামের বাসিন্দা। এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন উত্তর দিনাজপুরের যুব তৃণমূল জেলা সভাপতি কৌশিক গুন। সেখানে পৌঁছে নিজেই আসরে নেমে পড়েন তিনি।

শুনানিতে আসা ওই ব্যক্তিকে তাঁর শুনানি পর্ব যেন ঠিকমতো হয় সেই সব দিকে নজর রাখেন তিনি। পাশাপাশি এই ঘটনার বিষয়কে সামনে রেখে তিনি বলেন, বয়স্ক অসুস্থ ভোটারদের এভাবে ডাকা একেবারেই ঠিক হয়নি। নিজে ওই এলাকায় দাঁড়িয়ে যা যা করণীয়, সেই সব কিছুই করতে দেখা গেল কৌশিক গুনকে।

Advertisement
Live Cricket Score
upskillninja