Explore

Search

August 9, 2026 4:26 pm

IAS Coaching

দুই আদিবাসী সমাজ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন

#মালবাজার: মালবাজার শহর ও আশেপাশের এলাকায় আদিবাসী সমাজকর্মী হিসাবে পরিচিত মুখ গনেশ তিরকি এবং আগাস্তুস কেরকেট্টা। সোমবার বিকালে মালবাজার শহরে স্টেশন রোডে থাকা টাউন তৃনমুল কংগ্রেস কার্যালয়ে এই দুই সমাজকর্মী তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক যোগ দেন।
তাদের হাতে দলের পতাকা তুলে দেন দলের এসসি এসটি সেলের জেলা সভাপতি উইলিয়াম মিঞ্জ। উপস্থিত ছিলেন মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি, টাউন তৃনমুল কংগ্রেস সভাপতি পুলিন গোলদার, মহিলা সেলের টাউন কমিটির সভানেত্রী মনিকা সাহা সহ অন্যান্যরা।
গনেশ তিরকি জানান, এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সমাজের কাজ করেছি। আরও ভালো ভাবে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। এখন আরও বেশি কাজ করতে পারব।
পুলিন গোলদার বলেন, এই দুইজন মানুষ দীর্ঘ দিন ধরে মানুষের মাঝে কাজ করছেন। এনারা দলে আসায় দল শক্তিশালী হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja