Explore

Search

June 17, 2026 3:21 am

IAS Coaching
Latest News

ভরা বাজারে চোর সন্দেহে এক যুবককে বেঁধে আটকে রাখল স্থানীয়রা

#মালবাজার: ভরা বাজারে চোর সন্দেহে এক যুবককে বেঁধে আটকে রাখল স্থানীয়রা। রবিবার দুফুরে  ঘটনাটি ঘটেছে মালবাজার হাটে। জানাগেছে, রবিবার মালবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডে সাপ্তাহিক হাট বসে। দুপুর নাগাদ জমজমাট বাজার সংলগ্ন বাসিন্দা বিজলি সরকারের বাড়িতে ওই যুবক ঢুকে পড়ে এবং অসংলগ্ন  আচরণ শুরু করে। নিজকে চোর বলে পরিচয় দেয় বলে অভিযোগ।
ওই মহিলা সেই সময় বাইরে বেরিয়ে এসে দরজা আটকে যায়। খবর পেয়ে বাড়িতে ফিরে আসে মহিলার স্বামী। এরপর স্থানীয় কয়েকজনের সহযোগিতায় দরজা খুলে ওই যুবককে আটক করে জামা কাপড় খুলে দড়ি দিয়ে বেঁধে রাখে। মুহুর্তে ভীড় জমে যায়। কেউ কেউ মারধর করে বলে জানাগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মাল থানার পুলিশ। চলে আসে ওই যুবকের বাড়ির লোকজন। তারা জানায়, ওই যুবকের নাম সঞ্জীব ওঁরাও (২৭)। বাবার নাম চৈতু ওরাও বাড়ি শহরের ১৩ নম্বর ওয়ার্ডে। যুবক মানসিক ভারসাম্য হীন।
যার বাড়িতে ওই যুবক ঢুকেছিল সেই বিজলি সরকার জানান, আচমকা আমার বাড়িতে ঢুকে উল্টো পালটা কাজ শুরু করে এবং বলে আমি ৫০০টাকা চুরি করে এসেছি। এই বলে দেওয়াল দিয়ে দোতলায় উঠে একটি দরজা ভেঙে দেয়। এরপর আমার ঘরে ঢুকে পড়ে। আমি বাইরে বেরিয়ে এসে দরজা আটকে দেই। পরে স্বামী এসে তাকে বার করে এবং বেঁধে রেখে দেয়”।
অপর এক মহিলা লক্ষ্মী বসাক বলেন, কিছুক্ষণ আগে এই ছেলেটা আমার বাড়িতে ঢুকে ছিল। আমি চিৎকার করে জিজ্ঞাসাবাদ করতেই দৌড়ে পালিয়ে যায়। পরে দেখি আমার তোষকের নিচ থেকে রেশন কার্ড নেই ও আমার পার্স নেই। পুলিশের ব্যবস্থা নেয়া উচিত।
কর্তব্যরত পুলিশ আধিকারিক জানান, আমরা ওই যুবককে পর্যবেক্ষণে রেখেছি। কেউ কোন লিখিত অভিযোগ করেননি। তাই আটক না করে আমরা পর্যবেক্ষণ করছি। এরকম অভিযোগ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় হাটের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja