Explore

Search

August 9, 2026 5:41 pm

IAS Coaching

প্রকাশ্য দিনের বেলায় জনবহুল রাস্তায় মহিলাকে সম্মোহিত করে লক্ষাধিক টাকার অলংকার হরণ

#মালবাজার: প্রকাশ্য দিনের বেলায় জনবহুল বাণিজ্য কেন্দ্রে রাস্তায় এক মহিলাকে সম্মোহিত করে সোনার অলংকার হরণ করার ঘটনা ঘটলো মালবাজার শহরে। মালবাজার শহরের সুভাষ মোড় থেকে ঘড়ি মোর পর্যন্ত এক ব্যস্ততম রাস্তা স্টেশন রোড । শহরের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। রাস্তা দু’ধারে সারি সারি দোকান রয়েছে। সব সময় মানুষজনের চলাফেরা লেগেই থাকে।
এহেন ব্যস্ততম রাস্তায় শুক্রবার সকাল দশটা নাগাদ এক মহিলাকে সম্মোহত করে তার অলংকার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটলো।
জানা গেছে, মানসী গুপ্তা নামের ওই মহিলার
স্থানীয় স্টেশন রোড এলাকায় একটি টেলারিং এর দোকান রয়েছে। সকাল দশটা নাগাদ ওই মহিলা দোকান খুলতে দোকানের দিকে আসছিলেন। সেই সময় দুইজন লোক তার পথ আটকে আলাপচারিতা শুরু করেন। মহিলার সময় খারাপ যাচ্ছে বলে সংবেদনশীল কথাবার্তা বলতে থাকেন। কথাবার্তার মাঝে মহিলা সম্মোহিত হয়ে পড়েন। সেই সুযোগে ওই দুই ব্যক্তি মহিলার শরীরে থাকা সোনার অলংকার হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয়।
মহিলার সম্বিত ফিরতেই তিনি চিৎকার চেচামেচি করে কান্নাকাটি শুরু করেন। সেই দেখে আশেপাশে দোকানি ও পথ চলতে মানুষ ভিড় করেন। মহিলা তার সঙ্গে তা যা যা ঘটেছিলো বলতে থাকেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই মহিলা থানায় অভিযোগ জানান। কিন্তু, ওই দুই হরনকারীকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সুত্রে জানাগেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রকাশ্য দিনের বেলায় এইরকম ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja