Explore

Search

August 9, 2026 5:41 pm

IAS Coaching

টুরিস্ট নেই, বন্ধ আলিপুরদুয়ার শিলিগুড়ি ভিস্তা ডোম কামরা

#নিউজ বৃত্তান্তঃ পর্যটকের অভাবে আপাতত বন্ধ থাকছে আলিপুরদুয়ার–শিলিগুড়ি টুরিস্ট স্পেশ্যাল ভিস্তা ডোম কামরা। রেলের তরফে জানানো হয়েছে, ১১ই ডিসেম্বর থেকে কামরা লাগানো হচ্ছে না এবং আগামী ২০শে ডিসেম্বর পর্যন্ত এই টুরিস্ট স্পেশ্যাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের কথা মাথায় রেখে ২০২১ সালের ২৮ অগাস্ট আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের প্রথম টুরিস্ট স্পেশ্যাল ট্রেন হিসেবে যাত্রা শুরু করেছিল এই পরিষেবা। শুরুর দিকে ট্রেনে থাকা ভিস্তা ডোম কোচ পর্যটকদের বিশেষ আকর্ষণ তৈরি করলেও, সময়ের সঙ্গে সঙ্গে যাত্রীসংখ্যা আশানুরূপ না হওয়ায় সমস্যায় পড়ে রেল কর্তৃপক্ষ।

রেলের পক্ষ থেকে বিকল্প রুটে ট্রেনটি চালানোর পরিকল্পনাও করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত যাত্রী কম হওয়ার কারণেই এই টুরিস্ট স্পেশ্যাল ভিস্তা ডোম কামরা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে উত্তর-পূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং বলেন, “এই পর্যটনের মরশুমে বহু পর্যটক ট্রেনে যাতায়াত করলেও, এই টুরিস্ট স্পেশ্যালে খুব বেশি পর্যটক আসছেন না। সেই কারণেই আপাতত ট্রেনটি বন্ধ রাখা হয়েছে।” রেলের এই সিদ্ধান্তে পর্যটন মহলের একাংশ হতাশ হলেও, ভবিষ্যতে পর্যটকের সংখ্যা বাড়লে পুনরায় পরিষেবা চালুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রেল কর্তৃপক্ষ।

Advertisement
Live Cricket Score
upskillninja