Explore

Search

August 9, 2026 5:42 pm

IAS Coaching

সংগীত প্রতিযোগিতায় রাজ্য স্তরে প্রথম তিতিক্ষা

#রায়গঞ্জ: গতকাল স্টুডেন্ট হেল্থ হোম এর উদ্যোগে হুগলি ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত রাজ্যস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পড়ুয়ার সাফল্যে গর্বিত জেলাবাসী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই রবীন্দ্র সংগীত বিভাগে রাজ্যস্তরে প্রথম স্থান অধিকার করে নজর কাড়লো রায়গঞ্জ গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তিতিক্ষা সিনহা।

২১টি জেলার মধ্যে উত্তর দিনাজপুর জেলার প্রতিনিধিত্ব করে প্রতিযোগিতায় অংশ নিয়ে তিতিক্ষার কণ্ঠের মাধুর্য ও পরিবেশনার গভীরতা বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে। তার পরিবেশিত রবীন্দ্র সংগীত শ্রোতাদের মধ্যেও আলাদা সাড়া ফেলে। এই সাফল্যের মাধ্যমে রাজ্যস্তরের মঞ্চে জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরল রায়গঞ্জের
তিতিক্ষা। তার এই কৃতিত্বে খুশির হাওয়া রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলায়।

Advertisement
Live Cricket Score
upskillninja