Explore

Search

June 17, 2026 4:28 am

IAS Coaching
Latest News

মালে শুরু হলো বর্নময় বিরশা মুন্ডা গ্লোড কাপ সাপ্তাহিক নৈশ ফুটবল প্রতিযোগিতা

#মালবাজার: মালবাজার শহরে শুরু হলো বর্ণময় বিরসা মুন্ডা গোল্ড কাপ সাপ্তাহিক ফুটবল প্রতিযোগিতা। রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা মাল বিধানসভার বিধায়ক বুলু চিকবড়াইকের পৃষ্ঠপোশকতায় অনুষ্ঠিত এই ফুটবল প্রতিযোগিতায় মাল বিধানসভা অন্তর্ভুক্ত ১২টি গ্রাম পঞ্চায়েত, মাল থানা পুলিশ একাদশ এবং মাল পৌরসভা ফুটবল একাদশ মিলিয়ে ১৪ টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দলে সর্বাধিক ১১ জন স্থানীয় খেলোয়ার এবং নুন্যতম ৬ জন  অংশ নিতে পারবে। প্রয়োজনে প্রতিটি দল সর্বাধিক ৫জন বহিরাগত  খেলোয়াড় দলে নিতে পারবেন।
মূলত মন্ত্রীর উদ্যোগে গত বছর জানুয়ারি মাসে এই গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার শুরু হয়েছিল। চলতি বছর শীত পড়তেই রবিবার থেকে স্থানীয় রেল মাঠে সৎকার সমিতির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হল। চলবে আগামী একুশে ডিসেম্বর পর্যন্ত। রবিবার সন্ধ্যায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী চিকবড়াইক, মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি, সৎকার সমিতির সম্পাদক সুপ্রতিম সরকার সহ অন্যান্যরা।
উদ্বোধনের পর মন্ত্রী বলেন, মূলত প্রতিযোগিতার মধ্যে দিয়ে প্রতিভার অন্বেষণ ও স্থানীয় খেলোয়াড়দের সুযোগ দিতেই এই প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতা উপলক্ষে শনিবার সন্ধ্যায় এক মহিলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। অংশ নিয়েছিল মাল থানা মহিলা ফুটবল  একাদশ ও মাল বিধানসভা চা বাগান মহিলা ফুটবল একাদশ। চা বাগান মহিলা ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে।
বর্ণময় এই নৈশো ফুটবলের আসরকে কেন্দ্র করে মালবাজার শহরে যথেষ্ট উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শীতের কামড় উপেক্ষা করেও বহু মানুষ মাঠ মুখি হয়। রবিবার প্রথম খেলায় মাল পৌরসভা ফুটবল একাদশ ও মাল থানা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja