Explore

Search

June 17, 2026 5:38 am

IAS Coaching
Latest News

জাতীয় সড়কে অনিয়ন্ত্রিত যানবাহন আবারও দুর্ঘটনা, জখম ২

#মালবাজার: জাতীয় সড়কে ক্রমাগত বাড়ছে অনিয়ন্ত্রিত যানবাহন ফলে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। শনিবার সকাল ১১ টা নাগাদ মালবাজার শহরে ডাকঘর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপর আবার ঘটলো এক দুর্ঘটনা। একটি টোটো ও একটি মহেন্দ্র থার গাড়ির সংঘর্ষে জখম হলো দুইজন। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১১ টা নাগাদ ডাকঘরের সামনে জাতীয় সড়কের ওপরেই মহেন্দ্র থার গাড়িটি ইউ- টার্ন নিয়ে পশ্চিম থেকে পুবের অভিমুখে ঘুরছিল।
সে সময় চালসার দিক থেকে একটি টোটো আরোহী নিয়ে আসছিল। নিয়ন্ত্রণ করতে না প্রায় ঘটে যায় দূর্ঘটনা। জখম হয় টোটোর আরোহী এস এস বি জোয়ান সুধীর কুমার ও টোটো চালক জাকির হোসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনায় টোটোটি ক্ষতিগ্রস্ত হয়। আঘাত গুরুতর না থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ টোটোটিকে আটক করেছে।
মালবাজার শহরের উপর দিয়ে চলে গেছে ১৭ নম্বর জাতীয় সড়ক। মাল উদ্যান থেকে কলেজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার শহরের এক গুরুত্বপূর্ণ পথ এই জাতীয় সড়ক। দিন দিন শহরের এই সড়কে যানবাহন চলাচল বাড়ছে, বাড়ছে টোটো অটো সহ অন্যান্য যানবাহন। বড় ৬ কিম্বা ১০চাকার গাড়ি গুলো নিয়মিতভাবে চললেও টোটো কিংবা ছোট গাড়ির মধ্যে নিয়ন্ত্রণ হীনতা লক্ষ্য করা যাচ্ছে।
যানবাহন ও জনবহুল রাস্তার মাঝে হঠাৎ করে ইউ টার্ন নেওয়া। যেখানে সেখানে থামিয়ে প্যাসেঞ্জার  তোলা প্রবণতা হয়ে গেছে। এর ফলেই ঘটছে দুর্ঘটনা। মাত্র কদিন আগেই এই ডাকঘরের সামনেই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। তার আগে সত্যনারায়ণ মোর এলাকায় দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। এভাবেই মাঝে মাঝে ঘুরছে দুর্ঘটনা। যানবাহন নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন নিত্য পথযাত্রীরা।
Advertisement
Live Cricket Score
upskillninja