Explore

Search

August 9, 2026 6:37 pm

IAS Coaching

পথ নিরাপত্তায় জোর, রায়গঞ্জ এনবিএসটিসি ডিপোতে সরকারি বাস চালকদের এ্যালকোহল টেস্ট শুরু

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ এনবিএসটিসি ডিপোতে চালু হল আধুনিক এ্যালকোহল টেস্টিং সিস্টেম। পথ দুর্ঘটনা কমাতে এবং যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকারের “সেভ ড্রাইভ, সেফ লাইফ” প্রকল্পের অংশ হিসেবেই এই নতুন উদ্যোগ—যা এক নতুন মাইলস্টোন বলেই মনে করছেন আধিকারিকরা।

শুক্রবার রাতে কোলকাতা-মুখী রকেট বাসের ড্রাইভারকে দিয়ে এই পরীক্ষামূলক উদ্যোগের সূচনা হয়। এরপর ধুবরীগামী সরকারি বাসের চালকেরও এ্যালকোহল টেস্ট করা হয়। প্রত্যেককেই রীতিমতো ডিজিটাল অ্যানালাইজারের মাধ্যমে পরীক্ষা দিতে হয় এবং তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হন।

যাত্রী ভূপেন বর্মন জানান, এই ব্যবস্থা তাদের আস্থাকে আরও বাড়িয়ে তুলেছে। যাত্রী রতন নন্দী বলেন, “এই ধরনের নিয়মিত টেস্টিং চালু থাকলে আমরা অনেকটাই নিশ্চিন্তে যাতায়াত করতে পারব।”

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ডিভিশনাল ম্যানেজার সমিত ভৌমিক, রায়গঞ্জ ট্রাফিক পুলিশের আধিকারিক তাপস কুমার বিশ্বাস, কর্মী সংগঠনের পক্ষে কৌশিক দে সহ এনবিএসটিসির বহু কর্মী। তাঁদের বক্তব্য, নিয়মিত এ্যালকোহল টেস্টিং হলে রাস্তায় বেপরোয়া ড্রাইভিং কমবে এবং দুর্ঘটনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। পথ নিরাপত্তায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।

Advertisement
Live Cricket Score
upskillninja