Explore

Search

June 17, 2026 5:28 am

IAS Coaching
Latest News

BSF এর সাফল্য, গ্যারাজ থেকে উদ্ধার ৩১৫০ বোতল কোডিন কফ সিরাপ, গ্রেফতার ১

#রায়গঞ্জঃ উত্তরবঙ্গ সীমান্তে মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল BSF। বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ১০ ডিসেম্বর ফাঁদ পেতে দক্ষিণ দিনাজপুরের ১ যুবককে গ্রেফতার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাঁর কাছে এবং লুকিয়ে রাখা স্থান মিলে, মোট ৩১৫০ বোতল কোডিনযুক্ত কাশি সিরাপ (CBCS) উদ্ধার হয়েছে।

ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ সেক্টরের ফুলবাড়ি এলাকায়। জানা গেছে, BSF–এর জওয়ানরা একটি মোটরসাইকেল রিপেয়ারিং ওয়ার্কশপে হানা দেন। সেখানেই কাফ সিরাপ সহ ধরে ফেলা হয় মোমিনুর সরকার (২৫)-কে। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মিনাপাড়া গ্রামে।
জওয়ানদের দেখেই পালাতে চাইলে তাঁকে ধরে ফেলে BSF। ওয়ার্কশপ থেকেই প্রথমে উদ্ধার হয় একটি প্যাকেটে ভরা নিষিদ্ধ কফ সিরাপ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, আরও বড় স্টক লুকিয়ে রাখা হয়েছে ফুলবাড়ির হাজিচক এলাকার একটি নির্জন স্থানে, যা ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে। এরপর BSF–এর পৃথক দল সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করে— ৩১৫০ বোতল উইনসারেক্স (কোডিনযুক্ত কফ সিরাপ) ১,৬০০ টাকা ভারতীয় মুদ্রা, ১টি মোবাইল ফোন।

ধৃত মাদক তস্কর ও বাজেয়াপ্ত সামগ্রী পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গঙ্গারামপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। BSF জানিয়েছে, ভারত–বাংলাদেশ সীমান্তে নেশাজাতীয় দ্রব্য পাচার রুখতে তারা সবসময় নজরদারি আরও শক্তিশালী করছে।

Advertisement
Live Cricket Score
upskillninja